ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মাধবপুরে ভ্রাম্যমান আদালতের জরিমানা

হবিগঞ্জের মাধবপুরে মঙ্গলবার বিকালে উপজেলার মনতলা ও চৌমুহনী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ প্রক্রিয়ায় নকল ব্যান্ডরোল লাগিয়ে সিগারেট বিক্রি  এবং মাস্ক ব্যবহার না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং সংক্রামক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী ৮ টি মামলায় ৮০০০/- অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাতেমা-তুজ-জোহরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা জানান, বর্তমানে দেশে করোনা সংক্রমন বৃদ্ধির কারণে মাস্ক পড়া জরুরী বিধায় সবাইকে সচেতনমূলক জরিমানা করা হয়েছে এবং তা চলমান থাকবে।

ads
ads
ads

Our Facebook Page

↑